অন্বেষণ ডেস্ক :

মাদারীপুরে মাহিন্দ্রার ধাক্কায় এক যুবক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

বিশেষ সংবাদ

মাদারীপুরে মাহিন্দ্রার ধাক্কায় এক যুবক নিহত হওয়ায় প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মাদারীপুরের কালকিনিতে অবৈধ মাহিন্দ্রা ধাক্কায় মোটরসাইকেল চালক মো: নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা এবং স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে ওই মাহিন্দ্রটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

নিহত নেছার উদ্দিন পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মো: আব্দুল কাদের হাওলাদারের ছেলে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে কালকিনি থেকে ভুরঘাটাগমী সড়কের দক্ষিণ রাজদী গ্রামের কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -

এ ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ ও সড়ক অবরোধকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান থানা পুলিশ। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালে নেছার উদ্দিন মোটরসাইকেলযোগে মাদারীপুর আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি কাঠেরপোল নামক স্থানে পৌঁছালে ১টি মাহিন্দ্রা এসে পেছন থেকে নেছার উদ্দিনের মোটরসাইকেলকে ধাক্কা ‍দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

নেছার উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে এবং ওই ঘাতক মাহিন্দ্রাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং সড়ক অবরোধকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মাদারীপুরে মাহিন্দ্রার ধাক্কায় নিহতের বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: আলাউল হাসান জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ায় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন স্থানীয়রা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় কমপক্ষে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ...