যমজ এক বোনের মৃত্যুর কথা শুনে অপর বোনের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে লক্ষী রাণী (৬৫) নামের যমজ এক বোনের মৃত্যু কথা শুনে সরস্বতী রাণী (৬৫) নামের অপর যমজ বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটে শনিবার (৩০ নভেম্বর) ভোর সোয়া ৫ টার দিকে নওগাঁর মহাদেবপুরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যমজ দুই বোন লক্ষী রাণী ও সরস্বতী রাণী মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর সরকার পাড়া এলাকার মৃত সংকর সরকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষী রাণী ও সরস্বতী রাণীরা চার বোন। তারা সকলেই বাবার বাড়িতে থাকে। এরমধ্যে লক্ষী রাণী দীর্ঘদিন থেকে হার্টের অসুখে ভুগছিল। আজ ভোর পৌনে ৫ টার দিকে লক্ষী রাণীর মৃত্যু হয়। হঠাৎ করে লক্ষী রাণীর মৃত্যুর কথা শুনে তার যমজ বোন সরস্বতী রাণী বলে এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি” বলেই সে মাটিতে ঢলে পড়ে যায় এবং সাথে সাথেই তার মৃত্যু হয়।
নিহত যমজ দুই বোনের প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার বলেন, তাদের বিয়ের পর তারা চার বোন স্বামীকে নিয়ে এখানেই থাকতো। আজ একসাথে তাদের দুই যমজ বোনের মৃত্যুতে আমরা শোকাহত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

