যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, নারী গ্রেফতার

বিশেষ সংবাদ

চাঁদপুরে শামছুল হক গাজী নামের এক যুবকের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ভুক্তভোগী পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় ফারজানা আক্তার সাথী (৩০) নামের অপহরণকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত ফারজানা আক্তার সাথী শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকার মৃত সুমন জমাদারের স্ত্রী।

- Advertisement -

গত ৫ ডিসেম্বর ভুক্তভোগী শামছুল হক গাজীর ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে শামীম সরকারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামায় আরও ৪ জন বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, জেলার হাইমচর উপজেলা থেকে চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ডায়াবেটিস হাসপাতালে যান ভুক্তভোগী শামছুল হক গাজী। পরে তিনি স্ত্রীকে হাসপাতালে রেখে জরুরি কাজের জন্য বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন।

- Advertisement -

এসময় তার সঙ্গে অজ্ঞাতনামা দু’জন নারীও ওঠেন। পরে অজ্ঞাতনামা ওই দুই নারী শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌছাঁলে ভুক্তভোগী শামছুল হক গাজীকে নামতে না দিয়ে জোরপূর্বক শহরের মাদরাসা রোডের জান্নাত মহলের ৬ তলার শামীম নামের একজনের বাসায় নিয়ে যায়। এসময় আসামিরা ভুক্তভোগীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। মানসন্মানের ভয়ে ভুক্তভোগী গাজী তার ভাইয়েকে ১ লাখ টাকা পাঠাতে বলেন।

এ সময় অপহৃতের ভাই জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিবকে অবগত করলে তাৎক্ষণিকভাকে জেলা গোয়েন্দা পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি টিম মাদরাসা রোডের জান্নাত মহলে অভিযান পরিচালনা করে ভুক্তভোগী শামছুল হক গাজীকে উদ্ধার করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়।

- Advertisement -

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ওই ফ্ল্যাটের মালিক শামিমকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্য মতে সহযোগী রুবি আক্তারকে গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে আসামি ফারজানা আক্তার সাথীকেও গ্রেপ্তার করা হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...