রমজানে ৫০ লাখ পরিবার ৩০ টাকা কেজি দরে চাল পাবে: খাদ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন রমজানে মার্চ এবং এপ্রিল এই দুই মাসে দেড় লাখ টন করে মোট ৩ লাখ টন চাল দেয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এই কর্মসূচির আওতায় মোট ৫০ লাখ পরিবার চাল পাবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এ কথা জানান তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আলী ইমাম মজুমদার বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৫০ লাখ টন করে ২ মাসে ১ লাখ টন চাল যাবে। ওএমএসের মাধ্যমে যাবে আরও ১ লাখ টন। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে মোট ৫০ লাখ পরিবার ও ঈদে কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে।
তিনি বলেন বলেন, এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে তবে এর প্রধান তদারকি করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না। আমরা রাজধানীর সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর, বাংলাদেশে সিদ্ধান্ত বৃহস্পতিবার

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

