শহীদ আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাঈদকে স্মরণ করেন।
তিনি বলেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমি প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই তরুণদের মাধ্যমে যে নতুন দেশ পেলাম সেই বাংলাদেশ সামনের দিনে দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে এটাই আমাদের শপথ।
তিনি আরও বলেন, আজকে শহীদ আবু সাঈদের কথা প্রচণ্ড মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা আমরা কেউ ভুলতে পারব না। কি অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, তারপর থেকে কোনো ছাত্র-ছাত্রী হার মানেনি তারা সামনে এগিয়ে গেছে। এই স্বাধীন বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে, এর সফলতা দেশের প্রতিটি মানুষের ঘরে পোঁছে দিতে হবে তা না হলে এর কোনো দাম নেই।
তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেছেন, এই দেশ তোমাদের হাতে, এই দেশকে তোমরা তোমাদের মত করে গড়ে তুলবে। তোমরা যখন এই দেশকে স্বাধীন করেছো তখন তোমাদের মনের মত করে গড়তেও পারবে। তোমাদের দেশে সারাবিশ্ব শিখবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

আবু সাঈদ হত্যায় সাবেক আইজিপিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

আবু সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, ১২ দিন ধরে কারাগারে

আবু সাঈদের স্বজনদের বুকে নিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা: ফলাফল পুনঃপ্রকাশের দাবি

গত ৫ আগস্টে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুল মারা গেছেন

আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘গুলিবর্ষণকারী’ বাদশা গ্রেপ্তার

