আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজান গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবাসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছন র্যাব-৭ এর সহকারী পরিচালক শরীফ উল আলম।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মিজান বায়েজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া আলী চেয়ারম্যান বাড়ির মো: জামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক শরীফ উল আলম, গত ১৭ ও ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নগরীরর বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র হাতে মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতর মিজানুরের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে। মিজান নগরীর কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও জানান তিনি ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

