আবু সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, আবু সাঈদ এখন আর এক পরিবারের সন্তান না। দেশের যত পরিবার আছে, তাদের সন্তান। মুসলমান পরিবার হোক, হিন্দু পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশের কোথাও কোনো গোলোযোগ যেন না হয়।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান তিনি। এ সময় সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। পরে ড. ইউনূস তার সাঈদের বাবা-মা স্বজনদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তার বাবার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তুলে দেন তিনি। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন অন্তর্র্বতী সরকারের প্রধান ড. ইউনূস।
তিনি বলেন, বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সবারই সন্তান আবু সাঈদ। যারা বড় হবে, স্কুল-কলেজে পড়বে, তারা যখন তার কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন সবার ঘরে-ঘরে।

অন্তর্র্বতীকা সরকার প্রধান বলেন, আমরা সবাই এই মাটির সন্তান। জাতি-ধর্ম নির্বিশেষে এই দেশের সকল সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এইটা নিশ্চিত করি। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে। এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানেই আছেন, সবাইকে রক্ষা করুন। কোনো রকম গোলোযোগ হতে দেবেন না।
আজ দুপুরে আবু সাঈদের বাড়ি থেকেত তিনি আন্দোলনে আহত ১০ শিক্ষার্থীকে দেখতে রংপুর মেডিকেলে যান। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষর্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

