ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুল মারা গেছেন

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকার পর কারিমুল ইসলাম মারা গেলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
নিহত কারিমুল ইসলাম হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা তিনি পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে থাকতেন। তিনি যাত্রাবাড়ীর একটি কাঁচাবাজার আড়তের কর্মচারী ছিলেন। গত এক বছর আগেই বিয়ে করেছিলেন। তার স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে বলেও জানা যায়।

নিহতের পরিবারের স্বজনরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরের দিকে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র-জনতার মিছিলে ছিল কারিমুল ওই মিছিলে পুলিশ পুলিশ এলোপাতারি গুলি চালালে কারিমুলের বুকেসহ শরীরে ৩টি স্থানে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে আন্দোলনরতরা ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর আজ সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

কুষ্টিয়ায় বালুমহাল বিরোধে গুলিবিদ্ধ বিএনপি নেতা

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

