শিশুর সমস্যা ছিলো বাম চোখে, চিকিৎসক অপারেশন করলেন ডান চোখ

দেড় বছরের এক শিশুর বাম চোখে সমস্যা নিয়ে রাজধানীর ধানমণ্ডির আই হসপিটালে ভর্তি করা হয়। তবে ভুলবশত শিশু ইরতিজারের বাম চোখ বাদ দিয়ে ডান চোখে অপারেশন করেন চিকিৎসক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে এ ঘটনাটি ঘটে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ‘হসপিটালে যাওয়ার পর চিকিৎসক বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তু থাকার কথা নিশ্চিত করেন এবং সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশন কক্ষে নিয়ে যান।
অপারেশনের পর দেখা যায়, ইরতিজারের বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করা হয়েছে। বিষয়টি জানার পর চিকিৎসক আবারো শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং বাম চোখের অপারেশন সম্পন্ন করেন।’
এ ঘটনায় ভুক্তভোগী শিশু ইরতিজারের মা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, অপারেশনের পর চিকিৎসক রোগীকে ছাড়পত্র না দিয়েই সেখান থেকে পালিয়ে গেছেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানিয়েছেন, ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধ যেই করুক, কাউকে ছাড় দেয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

