শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বড়িতলী গ্রামে পূর্বের বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে একজন সাবেক বালু ব্যবসায়ীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

- Advertisement -

ভুক্তভোগী মোঃ জোবায়ের রহমান (জবান) রোববার (১৫ জুন) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, তিনি পূর্বে বালুর ব্যবসা করতেন এবং সেই সূত্রে তার ব্যবসায়িক সম্পর্ক ছিলো মোঃ চার্লি সরকারের সঙ্গে। কিন্তু পরবর্তীতে হিসাবসংক্রান্ত জটিলতা ও বিরোধের কারণে ব্যবসা থেকে সরে দাঁড়ান। এ নিয়ে চার্লি সরকার ও তার ছোট ভাই মোঃ শ্রাবন সরকারসহ সহযোগীরা তার কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

জোবায়ের দাবি করেন, শ্রাবন সরকার বগুড়ার জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল ইসলাম তোতার মেয়ে জামাই, এই পরিচয়ের জোরে সে এলাকায় প্রভাব খাটায় এবং ক্ষমতার অপব্যবহার করে আসছে। সর্বশেষ ১২ জুন সন্ধ্যায় দেশীয় অস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। তারা তাকে না পেয়ে ঘরের দরজা, জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

- Advertisement -

পরদিন ১৩ জুন তিনি শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে ছিলেন মোঃ শ্রাবন সরকার, মোঃ প্লাবন মন্ডল, মোঃ শামীম, মোঃ ময়না চৌধুরী ও আরও অজ্ঞাতনামা ব্যক্তিরা। তবে অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে এসআই আমিরুল ইসলাম অভিযোগকারীর পরিবারকে ভয় দেখান বলে জোবায়েরের দাবি।

জোবায়ের বলেন, “তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম কোনো তদন্ত না করে আমার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করেন। আরও বিস্ময়ের বিষয় হলো, তার সঙ্গে ছিলেন অভিযুক্তদের মধ্যে দুইজন-আবু বক্কার ও চার্লি সরকার। ভয়ে আমার বাবা ও শ্বশুর গজারিয়া গ্রামের চান মাস্টারের বাড়িতে গিয়ে সেই টাকা তাদের হাতে তুলে দেন।”

- Advertisement -

জোবায়েরের বাবা মোঃ তছের উদ্দিন বলেন, “আমার ছেলে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ যখন বিবাদীদের সাথে নিয়ে এসে টাকার দাবী করেছে, ঝামেলা এড়াতে তাদেরকে টাকা দিয়েছি। এখন আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।”

অন্যদিকে অভিযুক্ত শ্রাবন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “জোবায়ের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকাবাসী নিয়ে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলাম। কোনো হামলা হয়নি। আর টাকা নেওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।”

তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের এসআই আমিরুল ইসলাম বলেন, “আমি নিরপেক্ষভাবে তদন্ত করেছি। অভিযোগকারী পক্ষের দাবি সত্য নয়। জোবায়েরের বাবা নিজেই টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। আমি তাদের আপোষের পরামর্শ দিয়েছি মাত্র।”

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিরাপত্তার প্রয়োজন হলে অভিযোগকারী থানায় যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...