সাতক্ষীরার সুস্বাদু আম আসছে বাজারে ৫ মে থেকে

প্রকৃতির রসে টইটম্বুর সাতক্ষীরার গাছগুলো এবারও আমে ভরপুর। সেই স্বাদ পেতে আর বেশি অপেক্ষা নয়—আগামী ৫ মে থেকেই বাজারে মিলবে জেলার প্রথম দফার আম।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আম সংগ্রহ ও বাজারজাতের ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় কৃষি বিভাগ, আমচাষি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ধাপে ধাপে আম তোলার সময় নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫ মে থেকে বাজারে আসবে গোবিন্দভোগ, গোপালভোগসহ দেশি জাতের আগাম আম, ২০ মে থেকে উঠবে জনপ্রিয় হিমসাগর, ২৭ মে শুরু হবে ল্যাংড়া আমের বাজারজাত, আর ৫ জুন থেকে পাওয়া যাবে রসালো আম্রপালি।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “পরিপক্ব না হওয়া পর্যন্ত কোনো আম গাছ থেকে ভাঙা যাবে না। আগাম আম সংগ্রহ ঠেকাতে প্রশাসন কঠোর থাকবে।”
তিনি আরও জানান, “এ বছর সাতক্ষীরা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।”
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম ছাড়াও চাষি, ব্যবসায়ী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
নির্ধারিত সময়ের আগে আম বাজারে তুললে স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি ক্ষতি হয় দেশের রপ্তানি বাজারেও—এমনটাই জানান কর্মকর্তারা। তাই এবার আগেভাগে আম বাজারজাত ঠেকাতে মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করারও ঘোষণা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

