সিলেটে ট্রেনের ১২৫ টিকিটসহ কালোবাজারি চক্রের ৭ সদস্য আটক

সিলেটে ট্রেনের ১২৫টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব-৯। রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একাধিক রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো: মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মো: আরিফ (৩২), আরিফুল ইসলাম (১৯), সজল কান্তি চন্দ (৬০), মো: স্বপন মিয়া (৪২), রাজিব কুমার দাস (৪৫), মো: ইব্রাহিম ইসলাম রিফাত (২৪) ও মোহাম্মদ সাগর (৩৫)।
সিলেটে ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ৭ সদস্যকে আটকের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছেন, ঈদ পূর্ববর্তী সময়ে এই কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। তারা বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নং ব্যবহার করে এসব টিকিট ক্রয় করে।
পরবর্তীতে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ওই ট্রেনের টিকিট প্রত্যাশীদের কাছে বাজার দরের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করে।আটকের সময় তাদের কাছ থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের মোট ১২৫টি আসনের ৫৪টি অনলাইন টিকিট জব্দ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

