সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খাঁন নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত ১টার দিকে উপজেলার লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: ফিরোজ খাঁন (৩৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
জানা গেছে, ফিরোজ খান তার বোনের বাড়িতে থাকত। সেখানে গতকাল বিকেলে একদল যুবক তাকে ধাওয়া দেয়। পরে দিবাগত রাত ১টার দিকে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে একদল দুর্বৃত্তরা। এরপর সেখান থেকে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে তার বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, লোকমুখে মৃত্যুর সংবাদটি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ফিরোজ খানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৫টি মামলা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

