সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে, যুবক আটক

বিশেষ সংবাদ

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে প্রেম, কৌশলে করেন কোর্ট ম্যারেজ। স্কুলছাত্রীকে বিয়ে করেই থেমে থাকেননি ফয়সাল আহমেদ (৩৩), বাবার কাছ থেকেও হাতিয়ে নেন সাড়ে ৩ লাখ টাকা। শেষবার টাকা আনতে শ্বশুরবাড়ি গিয়ে ধরা পড়লেন স্থানীয়দের হাতে, এরপর যৌথবাহিনীর কাছে তাকে সোপর্দ করে তারা।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে। রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর অভিযানে ওই গ্রাম থেকে ফয়সালকে আটক করা হয়।

আটককৃত ফয়সাল নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়েই মোবাইল ফোনে আড়পাড়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর চলতি বছরের ২৫ মে গোপন কোর্ট ম্যারেজের মাধ্যমে তাকে বিয়ে করেন।

কিন্তু শুধু বিয়েই নয়, নানা অজুহাতে ওই ছাত্রীর বাবার কাছ থেকে হাতিয়ে নেন ৩ লাখ ৫০ হাজার টাকা।

পুনরায় টাকা চেয়ে শ্বশুরবাড়ি গেলে স্থানীয়দের সন্দেহ হয়। ফয়সালের কথাবার্তায় ছিল অসঙ্গতি, পরিচয়পত্র দেখাতে চাইলে এড়িয়ে যান তিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি কাশিয়ানী আর্মি ক্যাম্পে জানান। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

এ সময় তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...