হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি

হিরো আলমকে দুইদিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার হোয়াটসঅ্যাপে এই হত্যার হুমকি দেওয়া হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলোচিত ইউটিউবার হিরো আলম তার নিজ ফেসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে হুমকিদাতার মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।
হিরো আলম জানান, তার হোয়াটসঅ্যাপে নম্বরে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে অচেনা একটি নম্বর থেকে প্রথমে মেসেজ দেওয়া হয়। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। হোয়াটসঅ্যাপে হিরো আলমকে উদ্দেশ্য করে বলা হয়, যে তুই সাবধানে থাকিস। কতটুকু পড়ালেখা করছোস, তুই আসিফ মাহাতাব স্যারকে নিয়ে বাজে মন্তব্য করলি। তুই আমার পরিচয় নিবিনি বল। আমি দুইদিনের ভেতরে তোরে প্রকাশ্যে মারমু, দেখি তোর কোন বাপে ঠেকায়। এরপর ওই নম্বর থেকে আবারও মেসেজ দেয়। সেখানে লেখা হয়, তোর কতটুকু শক্তি আছে আমি দেখমু। এই মেসেজের ৩ মিনিট পরেই একটা পিস্তলের ছবি পাঠানো হয়। আর সেখানে গালি দিয়ে লেখা হয়, প্রকাশ্যে তোকে গুলি করমু।

হিরো আলম আরও জানান, আমি এখন ঢাকায় আছি। এ বিষয়ে থানায় অভিযোক করব। আর আসিফ মাহতাব স্যারকে নিয়ে আমি কোনো আজে-বাজে মন্তব্যও করিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

