বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আজ থেকে খোলা থাকবে দেশের সব পোশাক কারখানা

বিশেষ সংবাদ

শিল্প উপদেষ্টা মো: আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের সব পোশাক কারখানা আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে খোলা থাকবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে কারখানা মালিক ও সংগঠনের সব নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে বিশৃঙ্খলার সৃষ্টি হলে নিরাপত্তা শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক পক্ষ। তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এমন হুঁশিয়ারি দিয়েছে।

তৈরি পোশাক কারখানা চালু এবং শ্রমিকদের অসন্তোষের মুখে ফের তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কারখানার মালিকরা। গত ২ সপ্তাহ ধরে এমনটাই হচ্ছে আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্প কারখানা এলাকাগুলোতে।

অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার জন্য সরকার ও শ্রমিক প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে মতবিনিময় সভার আয়োজন করেছেন শিল্প মালিকরা। আর আজ রবিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানানো হয়েছে।

সভায় শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরলেও কারো উসকানিতে পা না দিয়ে পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থা চালু রাখার জন্য শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।

সেনাবাহিনীসহ দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিসরণে কাজ করছেন তারা।

পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো: আসিফ মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে রপ্তানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী এবং প্রতিবেশী দেশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...