মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, ডিজিটাল রূপান্তর এবং জ্ঞান বিনিময় কার্যক্রম আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় উঠে আসে।
মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে রুশ উপ-স্পিকার বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন এবং নতুন সরকার গঠনের জন্য শুভেচ্ছা জানান।
আলোচনায় আইনসভা-সংক্রান্ত সহযোগিতা জোরদারের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সক্ষমতা উন্নয়ন এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমের অগ্রগতির বিষয় তুলে ধরেন। তিনি ই-পার্লামেন্ট উদ্যোগ, ডিজিটাল আইন প্রণয়ন ব্যবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্ল্যাটফর্মের বিষয়ে রুশ প্রতিনিধিদের অবহিত করেন।
বৈঠকে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আইন প্রণয়ন গবেষণার মতো খাতে দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি পেশাগত বিনিময় কর্মসূচি, সংসদীয় প্রতিনিধিদল বিনিময় এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
দুই পক্ষই মত দেন যে, প্রচলিত কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সংসদীয় কূটনীতি পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশের সংসদে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের সম্ভাবনা নিয়েও কথা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বর্তমানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

