বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী, নড়চড় নেই পেঁয়াজে

বিশেষ সংবাদ

নিম্নচাপের প্রভাবে ২ দিনের টানা ও ভারী বৃষ্টিতে বাজারে কমেছে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ। এতে বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখীর দিকে। পেঁয়াজের দামেও নড়চড় নেই। বিক্রেতারা দাবি করছেন, টানা বৃষ্টির কারণে বিক্রি নেমেছে অর্ধেকে, আর সরবরাহ কমায় দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়। এমনিতেই বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম প্রায় ঊর্ধ্বমুখী। তারওপর গত ২ দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে রাজধানীর বাজারগুলোতে পণ্যের সরবরাহ অনেকটা কমেছে।

বিক্রেতারা জানিয়েছেন, বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের সংখ্যা কমে গেছে। এতে পণ্য বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। এর পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহও কমেছে। ফলে আগের ক্রয় করা মালামালই এখন বিক্রি করতে হচ্ছে।

কমতির দিকে থাকা কাঁচা মরিচের ঝাল আবারো বাড়ছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২২০ থেকে ২৪০ টাকা। মাত্র ২ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬০ টাকার মতো। টানা বৃষ্টিতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবার কমের দিকে আসবে।

পেঁয়াজের দামেও কোনো পরিবর্তন নেই। আগের মতোই প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০-১১৫ টাকা এবং আমদানি করা পাকিস্তানি পেঁয়াজ ১০০-১০৫ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারে মানভেদে প্রতি কেজি গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, বরবটি ৬০, ঢেঁড়শ ৫০, মুলা ৫০, করলা ৭০ থেকে ৮০, কহি ৬০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৮০ ও পটল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি শিম ২০০ টাকা, টমেটো ১৬০, কচুরমুখী ৬০, পেঁপে ৩০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ অবস্থান থেকে সরে আসতে...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন এক মাদক কারবারি। পরে...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...

শেরপুরে চলাচলের পথ দখল, গ্রামবাসীর চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় প্রথাগত চলাচলের একমাত্র...