দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ অনুরোধে ভারতে ইলিশ যাচ্ছে: মৎস উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির জন্য অনুমতি দিয়েছে বলে জনান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠকে এ কথা জানিয়েছেন এ উপদেষ্টা।
উপদেষ্টা জানান, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এ রপ্তানির অনুমোদন দিয়েছে। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিলো। সে অনুযায়ী তারা এটা করেছেন।

নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এবার দুর্গপূজায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার।
দেড় মাস যেতে না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ে সূত্রে জনা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করেই ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

