দুর্গাপূজায় ইলিশ পাঠাতে বাংলাদেশ সরকারের কাছে ভারতের চিঠি

আসন্ন দুর্গাপূজায় ইলিশ পাঠাতে বাংলাদেশ সরকারের নিকট চিঠি পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশটির ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানায় বাংলাদেশ সরকারের কাছে। খবর হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেয়া হয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।
দুর্গাপূজায় বাঙালিদের অত্যন্ত প্রিয় ও অন্যতম চাহিদা ইলিশ এই মাছের জন্য ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে থাকে। বেশকয়েক বছর ধরে চলমান ইলিশ সরবরাহে ভাঁটা পড়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছেন দেশটির ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তাই এবার ইলিশ ভারতে যাবে কিনা সে ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন এর নিকট আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

