কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবা চালান, গ্রেফতার ৬

কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারীপুরে ফেরার পথে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেদিন রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো: রবিউল ইসলাম এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মো: জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০), একই গ্রামের মৃত মো: আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), মো: সয়োরায় ফরাজীর ছেলে সানজিদ ফরাজী (১৯), চরপুঠিবাড়ি গ্রামের মো: সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার মো: জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২) এবং একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার মো: বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)।

জানা গেছে, মঙ্গলবার কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার ১টি বড় চালান আসছে এমন গোপন খবর পেয়ে মাদারীপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় র্যাব। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি জব্দ ও ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার থেকে মাদারীপুরে ইয়াবা চালানের বিষয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসার জড়িত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

