কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা। গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর এলাকার মো: নাজমুল হাসান (২০) ও একই এলাকার মো: রাকিব হোসেন (২০)।
জানা গেছে, বুধবার (৬ মার্চ) দুপুরে একদল পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় রাকিব হোসেন ও নাজমুল হাসানের গতিবিধি সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে নবরত্ন তেলের প্যাকেটের ভেতরে স্কচটেপে মোড়ানো ১টি পিস্তল জব্দ করা হয়। এ সময় ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলিও জব্দ করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক, এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, জব্দ বিদেশি পিস্তলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকার মো: রাহাত নামের এক যুবকের। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গতকাল বিকেলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

