গোপালগঞ্জ সদরে ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

গোপালগঞ্জ সদর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে মো: হারুন মিনা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ফুকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (ফেব্রুয়ারি) সকালে মো: হারুন মিনার ছোট ভাই টুকু মিনা ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে হারুন মিনাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এ মামলার অপর ২ জন আসামি হলো, হারুন মীনার স্ত্রীর দুলু বেগম এবং মেয়ে ময়না। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে গোপীনাথপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আশরাফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ছোট ভাই টুকু মীনার সাথে বসতবাড়ি নিয়ে বড় ভাই হারুনের বিরোধ ছিল। এর জেরে প্রায়ই বিভিন্ন বিষয়াদি নিয়ে ২ পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

রবিবার সন্ধ্যার দিকে হারুনের উঠানে দাঁড়িয়ে টুকু মীনার মেয়ে এসএসসি পরিক্ষার্থী লামিয়া আক্তার মোবাইলে তার দুলাভাইয়ের সাথে কথা বলছিলো। এ সময় ভাতিজি লামিয়াকে চাচা হারুন তার উঠান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে লামিয়া ও তার মা বিউটি বেগমকে নিয়ে নানা রকম গালিগালাজ করতে থাকেন হারুন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ২ জনকে কাতরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়ে দু’জনকেই মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

