জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজিকে হত্যা করলেন চাচা

জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে পাপিয়া বেগম ( ৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজমিরুজ্জামান। শনিবার (১৮ মে) সকাল ৮টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার বিরামের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাপিয়া বেগম উপজেলার বিরামের ভিটা গ্রামের মো: নুরুল ইসলাম মেয়ে। শনিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি
স্থানীয় সূত্রে জানা গেছে,পাপিয়া বেগম কয়েকদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। চাচা দুলা মিয়ার সঙ্গে পাপিয়া বেগমসহ তার পরিবারের পারিবারিক সম্পত্তি ও বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে পাপিয়া বেগমের চাচা দুলা মিয়া তার ছেলে রাব্বিসহ কয়েকজনকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে যায়। এ সময় ভাতিজি পাপিয়া বেগমের ভাই আরিফুজ্জামান গাছ লাগাতে তাদের বাধা দেয়।

এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় পাপিয়া বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত দুলা মিয়াসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

