অন্বেষণ ডেস্ক :

জাবির হলকক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

বিশেষ সংবাদ

জাবির হলকক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতাকারী ৩ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়। পরে শিক্ষার্থীদের তোপের মুখে সকাল ৬টার দিকে তাদেরকে আটক দেখিয়ে পুলিশি হেফাজতে নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ।

- Advertisement -

গ্রেফতারকৃত ৩ জন হলো, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের মো: হাসানুজ্জামান, ৪৬ ব্যাচের মো: সাগর সিদ্দিকী এবং বোটানি বিভাগের ৪৭ ব্যাচের মো: সাব্বির হোসেন। তারা সকলেই শাখা ছাত্রলীগের পদধারী নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি মো: আক্তারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত। মীর মশাররফ হোসেন হলের সিসিটিভি ফুটেজে আটককৃতদের ধর্ষণে অভিযুক্ত মো: মোস্তাফিজসহ অন্যদের পালিয়ে যেতে সহযোগিতা করতে দেখা গেছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে বহিরাগত ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্তরা হলো, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মো: মামুন (৪৫)। এদেরে মধ্যে মোস্তাফিজ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

- Advertisement -

জানা যায়, ওই দম্পতির বাসায় ভাড়া থাকতেন অভিযুক্ত মামুন। এর প্রেক্ষিতে শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে আনে মামুন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে তাকে নিয়ে মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নং কক্ষে আটকে রাখেন অভিযুক্তরা। এরপর তার স্ত্রীকে দিয়ে মামুনের রেখে আসা জিনিসপত্র আনতে বলেন। মামুনের কথা মতো তার জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে আসেন ওই ভুক্তভোগী নারী। তারপর জিনিসপত্র নিয়ে মামুন হলের সেই কক্ষে রেখে আসেন। এরপর তার স্বামী অন্যদিক থেকে আসবে, এমন কথা বলে ওই নারীকে হলের পাশের জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী।

ভুক্তভোগী নারী বলেন, মামুন ভাই আমাদের বাসায় ভাড়া থাকতেন। তিনি আমার স্বামীর মাধ্যমে আমাকে ফোন দিয়ে তার জিনিসপত্র নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বলেন। আমি জিনিসপত্রগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাই। তখন তিনি জানায় আমাদের বাসায় আর থাকবেন না। তিনি মীর মশাররফ হোসেন হলের মোস্তাফিজ ভাইয়ের সাথে থাকবে বলে জানান।

- Advertisement -

তারপর মামুন আমার কাছ থেকে তার জিনিসপত্র নিয়ে হলের ভিতরে রেখে আসে। পরে আমার স্বামী ক্যাম্পাসের অন্যদিকে থেকে আসবে বলে আমাকে হলের সামনে থেকে পাশের জঙ্গলের ভিতর নিয়ে যায়। মামুনের সাথে মোস্তাফিজ ভাইও ছিল। সে সময় তারা আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানান ভুক্তভোগী।

ধর্ষণের অভিযোগের বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমানকে একাধিকবার কল করা হয় কিন্তু তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে মোস্তাফিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (আ স ম) মো: ফিরোজ উল হাসান জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ বিশ্ববিদ্যালয়ের কাছে যত ধরনের সহায়তা চাইবে আমরা তা দিব। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের কাজ করব।

জাবির হলকক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাসিক জানান, ভুক্তভোগী নারী থানায় উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে জানিয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা ধর্ষণকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...