ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলাকরী সঞ্জয় পাল গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ সেপ্টেম্বর) ভোর বেলা গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।
ওসি মাসুদ রানা জানিয়েছেন, ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ঢাকায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার ছিলো দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ ৪ দফা দাবিতে রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা।
হাসপাতালে ঢুকে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক মো: আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রবিবার রাত ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

