দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি করতো তারা

দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রির অপরাধে চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন এসব তথ্য জানান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ জানান, রাজধানীর রুবিন নামের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। দিনমজুরদের দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে তাদের কিডনি বিক্রি করতো এই চক্রটি।
পাশ্ববর্তী দেশ ভারতে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তঃদেশীয় চক্র গড়ে তুলে অপরাধ সংঘটিত করে আসছিল এই চক্র। এ পর্যন্ত চক্রটি ১০ জনকে ভারতে পাঠিয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে সর্বোচ্চ ৩ থেকে ৫ লাখ টাকা দিতো এই চক্রটি। ভুক্তভোগীকে প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো। পরে কৌশলে ভারতে নিয়ে গিয়ে তাকে নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে তাকে কিডনি বিক্রি করেতে বাধ্য করতো এই চক্রটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

