নাটোরের সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার, আটক ১

নাটোরের সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত মো: রউফ (৩২) নামের একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (০৫ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের বাড়ির গোয়াল ঘর থেকে তিনটি গাভী ও একটি ষাড় গরু চুরি হয়। পরে ভুক্তভোগী মালিক গরুগুলো চুরির বিষয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে গোপন খবরের ভিত্তিতে শনিবার (০৬ এপ্রিল) বিকেলে সিংড়া থানা পুলিশ উপজেলার সুকাশ ইউনিয়নের দোশোপাড়া গ্রাম থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং এ ঘটনা সাথে জড়িত মো: রউফকে আটক করেন।
নাটোরের সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটকের বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, গরুগুলোর মালিক সিংড়া থানায় এসে সনাক্ত করলে উদ্ধারকৃত ৪টি গরু সলঙ্গা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

