নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মো: আতিকুল ইসলাম নামে এক বিকাশ এজেন্ট ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লায় ওলি হাজি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত আতিকুল ইসলাম আলীগঞ্জ গ্রামের মো: ইকবাল মিয়ার বাসার ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে। নিহতের বাবা বশির হাওলাদার জানান, বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাতে সম্রাট নামের এক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আতিকুল নিখোঁজ।
ফতুল্লা মডেল থানার (ওসি) মো: নুরে আজম জানান, নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ বিষয়টির তদন্ত করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

