নাশকতার পরিকল্পনার সময় ১৬ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

নাশকতার পরিকল্পনার সময় ১৬ জামায়াত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জামায়াত বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল শেষে নাশকতার পরিকল্পনার সময় ১৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে অবরোধ সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। হাজীগঞ্জ নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে।
সে সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এতে জামায়াতের নেতাকর্মীরা দৌড়ে পালানোর সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ১২ জনকে গ্রেফতার করে। অপর দিকে পুলিশ ওই মিছিল থেকে আরও ৪ জনকে গ্রেফতার করেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানায়, আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শান্তি সমাবেশ ও অবরোধ বিরোধী মিছিল কর্মসূচি শুরু করি।
মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়েত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমরা ১২ জন জামায়েত নেতাকর্মীকে গ্রেফতার করি। অন্য দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও ৪ জনকে গ্রেফতার করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর মোট ১৬ জন জামায়াত নেতাকর্মী গ্রেফতার হয় নাশকতার প্রস্তুতির কারনে । পরে এই ১৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নাশকতার মামলা দায়ের করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

