অন্বেষণ ডেস্ক :

পুলিশ হত্যা মামলায় ২ আসামি আটক

বিশেষ সংবাদ

পুলিশ হত্যা মামলায় আরও ২ আসামিকে আটক করা হয়েছে। বিএনপির দলের সমাবেশ চলাকালীন রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্য মো: আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো: ইউসুফ আলী ও ফেনী জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন জসিম।

জানা গেছে, শনিবার (১১ নেভেম্বর) রাত থেকে রবিবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ও ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব-৫ ও র‍্যাব-৭।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) পুলিশ হত্যার ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত পূর্বক আটক করা হয়।

তিনি আরও জানান, শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো: ইউসুফ আলীকে আটক করেছে র‍্যাব-৫।

আজ রবিবার (১২ নভেম্বর) ভোরে ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন জসিমকে আটক করেছে র‍্যাব-৭।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পর দিন (২৯ অক্টোবর) পল্টন থানায় পুলিশ বাদী মামলা করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।শনিবার (২...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার ফ্লাইটে রাজধানীর...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আগামী ৪...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১...

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এটি প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন ২০২৬ সংসদে পাসের মধ্য...

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই...