ফরিদপুরের ভাঙ্গায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় খাল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর এলাকার একটি খাল থেকে পুলিশ অজ্ঞাত (৫০) নারীর লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: সিরাজুল ইসলাম বলেন, ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর এলাকার এক ব্যক্তি কচুরি কাটতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাল শাড়ি পড়নে এক নারীর মরদেহ উদ্ধার করেছি।
ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ছিলাধরচর খালে মো: রাশেদ নামের এক ব্যক্তি কচুরি কাটতে গিয়ে এক নারীর লাশ দেখতে পায়। পরবর্তীতে আমরা পুলিশকে খবর দিই। তবে স্থানীয় লোকজন লাশটি শনাক্ত করতে পারেনি।

ভাঙ্গা থানার (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, ফরিদপুরের ভাঙ্গায় ছিলাধরচর এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
