নিজস্ব প্রতিবেদক -

বগুড়ার শেরপুরে চুরির মালামাল উদ্ধার, আটক ৪

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ধুনটমোড় মহাসড়ক সংলগ্ন বিআরবি কেবলস এর বিক্রয় কেন্দ্র থেকে চুরি যাওয়া মালামাল, ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বড়গুনা সদর উপজেলার হারিদ্রাবাড়ীয়া এলাকার মো: ইউসুফ খানের ছেলে রিপন খান জাফর (২৬), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকার মো: সামসুল হক চৌধুরীর ছেলে মো: আয়নাল চৌধুরী (৪৮), একই উপজেলার আড়িয়াল এলাকার মো: খালেক মোল্লার ছেলে মো: নিজাম মোল্লা (২৮), নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার নয়াবাড়ি এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে মো: শাহীন মোল্লা (৪৭)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িতদের প্রধান রিপন খান জাফরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিপনকে সাথে নিয়ে অন্যান্যদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই সাঈফ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার সন্ধার পরে শেরপুর থানা চত্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আকতার এসব তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রিপন খানের বিরুদ্ধে খুন ডাকাতি সহ সাতটি মামলা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা। মামলার তদন্ত কর্মকর্তা সাঈফ আহমেদ সহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যগণ।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট ভোর রাতে বগুড়ার শেরপুর শহরের ধুনট মোড়ে বিআরবি কেবলস্ শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শো-রুমের তালা ভেঙ্গে বৈদ্যুতিক তারসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে গাড়ী যোগে নিয়ে যায়। এতে প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্রটি এখন কার্যত উপজেলা প্রশাসনের...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা...

বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল)...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি একযুগ ধরে অচল

বগুড়ার শেরপুরে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম। একসময়ের নাটক, গান, আবৃত্তি ও...

শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মো. আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের...