বগুড়ার শেরপুরে জুয়া খেলার আসর থেকে ৮ জন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৩০ টাকা ও ২ সেট তাস জব্দ করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নে সাগরপুর গ্রামে একটি হাঁস-মুরগির খামারের ভিতরে জুয়া খেলার আসরে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে থানায় এনে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের মো: ইসমাইল (৫০), মো: ইয়াছিন (৩০), আবদুল হান্নান (৩৮), সাগরপুর গ্রামের সোহেল রানা (২৬), রুবেল প্রামানিক (৩৫), রাজকুমার (৩৫), মো: বাদশা (৫৫) ও মির্জাপুর পুরাতন হাটখোলার মো: আশরাফুল ইসলাম (২৫)।
বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তারের বিষয়ে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, বেশ কিছুদিন ধরে গোপনে ওই খামারের ভিতরে জুয়া খেলা চলতো।
গোপন সংবাদ পেয়ে রবিবার সন্ধ্যার দিকে সাগরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে গ্রেপ্তার হয়। আটককৃত প্রত্যেককে জুয়া আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

