ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তী দুল্লাই ব্রীজের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো: ইব্রাহিম মিয়া (৩০), মো: হেলাল (২৩), মো: বিল্লাল মিয়া (৩৫), মো: মোখলেছ মিয়া (২২), মো: অপু মিয়া (২২), মো: শামীম মিয়া (১৯) ও ইমন মিয়া (২১)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের ৭ সদস্যকে আটকের বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, শুক্রবার রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় দুল্লাই ব্রীজের পাশে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সরাইল থানা পুলিশের একটি চৌকস দল।
ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল, লোহার রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ এপিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

