নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার শেরপুরে মন্দিরের টাকা ও অলংকার চুরির সময় হাতেনাতে আটক ২

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে একটি মন্দিরের টাকা ও অলংকার চুরির সময় চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। সোমবার রাত ১২ টার দিকে শেরপুর পৌর শহরের গোসাইপাড়া শ্রী শ্রী সার্বজনীন কালিমাতা মন্দিরে এই ঘটনা ঘটে। এসময় চোরকে মন্দিরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার চুরির মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতদের একজন গোসাইপাড়া এলাকার বিকাশ মোহন্তের ছেলে শ্রাবন মোহন্ত (১৭) ও অপর জন একই এলাকার হাবিলের ছেলে তারেক আহসান জয় (২০)।

জানা গেছে, ঘটনার রাতে স্থানীয় জীবন ঘোষ বিশ্বকর্মা পূজা শেষে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মন্দিরে প্রণামের জন্য দাড়ায়। এসময় মন্দিরের পর্দা নামানো দেখে তার সন্দেহ হয়। তখন এগিয়ে গেলে দেখেন মন্দিরের প্রধান গেটে তালা লাগানো থাকলেও মন্দিরের ভেতরে শ্রাবন মোহন্ত মন্দিরের প্রনামীর বাক্স ভেঙ্গে টাকা বের করছে। তখন চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এর পর থানায় জানালে পুলিশ তালা খুলে শ্রাবণ কে আটক করে।

মন্দির কমিটির সভাপতি আকাশ ঘোষ জানান, প্রতিবছর দূর্গা পূজার আগে মন্দিরের প্রণামী বাক্স খুলে ২৫ থেকে ৩০ হাজার টাকা পাওয়া যায়। সে হিসেবে নগদ ১৮ হাজার টাকা ও কালিমাতার স্বর্ণের টিকলি, কানের দুল, গলার মালা, টিপ ও পায়ে থাকা রুপার নুপুর সহ প্রায় ৪৮ হাজার টাকা চুরি হয়েছে।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্রাবণকে আটক করা হয় এবং চুরির সময় মন্দিরের বাহিরে অবস্থানরত পলাতক তারেক আহসান জয়কে রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...