মাদরাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতন, অধ্যক্ষ কারাগারে

মাদরাসায় ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) রাতে যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকার হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২৮ মার্চ) ওই মাদরাসার অভিযুক্ত শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। ভিডিওতে দেখা যায়, মাদরাসা শিশু ছাত্রকে শিক্ষক একের পর এক বেত্রাঘাত করছেন। এমনকি কয়েকবার লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে।
ভুক্তভোগী সোনানুর রহমান সাজিদ (১৩) জানান, মোবাইল ফোনে একটি (এসএমএস) দেওয়া নিয়ে তার ওপর ক্ষিপ্ত হন কয়রাপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মো: আখতারুজ্জামান। এতে তাকে বেধড়ক মারধর করেন তিনি। পা ধরে বেশ কয়েকবার ক্ষমা চাইলেও বুক বরাবর লাথিও মারেন। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

