সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে মারধরের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবি পূরণ না করায় এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে শেরপুর পৌর শহরের সান্যাল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। ভুক্তভোগী ফেরদৌসি জাহান (২৫) উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের সদর হাসরা গ্রামের মৃত নায়েব আলী সরকারের মেয়ে।

অভিযুক্তরা হলেন, শেরপুর পৌর শহরের বারোদুয়ারী পাড়ার জয়নাল কবিরাজের ছেলে জুয়েল রানা (৩৬), ফরহাদ হোসেন (৩৮) ও গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি এলাকার ওসমান গণির ছেলে আলআমিন হোসেন (৪০)।

অভিযোগ সুত্রে জানা গেছে, দেড় বছর আগে অভিযুক্ত জুয়েল রানার সাথে বিয়ে হয় ফেরদৌসির। বিয়ের পর থেকেই জুয়েল ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে ফেরদৌসি বাবার জমি বিক্রি করে চার লক্ষ টাকা দেন। এর কিছুদিন পর আবারো টাকা দাবি করলে রাজি না হওয়ায় শারিরীক নির্যাতন শুরু করে তার স্বামী।

নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দশ দিন আগে ফেরদৌসি স্বামীর বাড়ি ছেড়ে সান্যাল পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। এর পর ঘটনার রাতে জুয়েল রানা তার ভাই ফরহাদ হোসেন ও বন্ধু আলআমিন ফেরদৌসিকে তার ভাড়া বাসায় গিয়ে পেটের বাচ্চা নষ্ট করতে বলে। এতে রাজি না হওয়ায় সেখানেই মারধরে শুরু করে। মারধরের সময় পেটে লাথি মারায় পেটের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেরদৌসি জানান, এর আগেও আমার পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে। আমি থানা পুলিশের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার পাইনি।

তবে নির্যাতনের বিষয়ে অস্বীকার করে অভিযুক্ত জুয়েল রানা জানান, ওই মহিলার সাথে তিন মাস আগেই আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। সে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করেছে। এ বিষয়ে এর আগেও বিভিন্ন জায়গায় দরবার হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা জানান, অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে উপস্থিত...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১৬ ফেব্রুয়ারি)...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দেশে...

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির একটি প্রতিনিধিদল...

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির...

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্বেষণ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা...

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয় পেলেও শেষ...

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত...