রাজধানীর ৪টি হাসপাতাল থেকে ৩৬ জন দালাল গ্রেফতার করেছে র্যাব

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ৪টি হাসপাতালে দালালবিরোধী অভিযানে নেমে ৩৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অভিযানে নামে র্যাব-২ এর কয়েকটি দল। দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতারের কথা জানানো হয়।
রাজধানীর ৪টি হাসপাতালে অভিযানের বিষয়ে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ সংবাদমাধ্যমকে জানান, সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
তারা সেখান থেকে রোগীদের ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে বিল বেশি করে কমিশন বাণিজ্য করছে এসব দালাল।
এই জন্যে, শেরেবাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদ্রোগ ইনস্টিটিউট এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়।
এর মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় ১৭ জন, হৃদরোগ ইনস্টিটিউট থেকে ১২ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন এবং পঙ্গু হাসপাতাল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

