বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোডের সি অ্যান্ড বি এলাকার আশপাশে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত নতুন মূল্যের আগে কেনা গ্যাস সিলিন্ডারও ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা নির্ধারিত দামের চেয়ে বেশি।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ২ এপ্রিল সরকার নতুন মূল্য নির্ধারণ করে। কিন্তু তার আগেই সংগ্রহ করা সিলিন্ডার পুরোনো দামে বিক্রির পরিবর্তে বাড়তি দামে বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী।

এ ধরনের অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য সতর্ক করা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

