সাংবাদিকের ছেলেসহ ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

সাংবাদিকের স্কুল পড়ুয়া ছেলে ও তার বন্ধুকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় রাজধানীর সাভার এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৮ মার্চ) সাভার মডেল থানার (ওসি) নয়ন কারকুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মো: আনোয়ার হোসেন ওরফে সোহান খান (১৬), মো: সিরাজুল ইসলাম (১৯), আব্দুল লতিফ (২১) ও মো. ছাদিক হাসান মুনতাসির (১৫)।
জানা গেছে, রবিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার রেডিওকলোনী বাস স্ট্যান্ডে দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা সাংবাদিকের স্কুল পড়ুয়া ছেলে মো: জিসান প্রামানিক (১৫) ও তার বন্ধুকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত দুই শিক্ষার্থী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা দুজনেই সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের ৯বম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার (১৮ মার্চ) সকালে সাভারের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরপর দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

