সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোছা: সুরভী খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বরখাস্তকৃত কনস্টেবল মো: মনিরুল ইসলামকে (৩০) যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। তার সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: এরফান উল্লাহ এ রায় দেন আসামির উপস্থিতিতে ।
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত মো: মনিরুল উল্লাপাড়া উপজেলার চরকালীগঞ্জ গ্রামের মো: সাহেব আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: ওয়াছ করনী লকেট তথ্যগুলো নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, (২০১৮ সালের ৮ নভেম্বর) উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মো: শফিকুল ইসলামের মেয়ে মোছা: সুরভী খাতুনের বিয়ে হয় পুলিশ কনস্টেবল মনিরুলের সঙ্গে। বিয়ের পর থেকেই মনিরুল তার স্ত্রী সুরভীর সাথে প্রায়ই খারাপ আচরণ করতো। (২০২০ সালের ২৭ আগস্ট) মনিরুল ছুটিতে বাড়ি আসে। ওইদিন রাতে স্ত্রী সুরভীকে বাবার বাড়ি থেকে থেকে নিজ বাড়িতে নিয়ে যায়।
পরদিন দুপুরে রামকান্তপুর গ্রামের একটি ডোবা থেকে মোছা: সুরভীর লশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন সুরভীর বাবা মো: শফিকুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে মনিরুলকে পুলিশ গ্রেফতার করলে আদালতে নিজ স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

