২২২ কোটি টাকা পাচার মামলায় স্থায়ী জামিন পেলেন সম্রাট

২২২ কোটি টাকা পাচারের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা মো: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ‘ক্যাসিন’ সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে পৃথক ২টি আবেদন দাখিলের পর বিশেষ জজ আদালত-৬ এর প্রধান বিচারক মো: মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।
অন্যদিকে ২২২ কোটি টাকা পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার জন্য আবেদন মঞ্জুর করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।
ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসার ‘মূল হোতা’ সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা মো: এনামুল হক আরমানকে ২০১৯ সালের (৬ অক্টোবর) কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। তখন তাদের কাছে বিদেশি মদ পাওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালত তাদের দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেন। গ্রেফতারকৃত সম্রাট ও আরমানকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। ঢাকায় আনার পর সম্রাটকে সঙ্গে নিয়ে তার রাজধানীর কাকরাইলের কার্যালয়ে অভিযান পরিচালনা করে র্যাব। সম্রাটের কার্যালয়ে মাদকদ্রব্য, বন্যপ্রাণীর চামড়া ও অস্ত্র পাওয়ার কথা জানানো হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার কারনে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। অস্ত্র ও মাদক রাখায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়।
এরপর সিআইডি সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২০ সালের (২৬ নভেম্বর) দুদক ঢাকা মহানগর জ্যেষ্ঠ দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

