কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শঠিবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ এপ্রিল) নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাস্তা থেকে সদর থানার একতাপাড়া ১নম্বর ওয়ার্ডের মাদক কারবারি হিমন মিয়াকে (২২) ২০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে, জেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (০২ এপ্রিল) মাদক কারবারি জাহিদুল ইসলামকে (৪২) ৬৬ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, নাগেশ্বরী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

