কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ২৬২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার খাদ্য গুদামের সামনে থেকে ওই মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শাহিন শেরপুর জেলার বাসিন্দা।
জানা গেছে, মাদক ব্যবসায়ী শাহিন স্কুল ব্যাগে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে শেরপুর জেলায় যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলার খাদ্য গুদামে বিশেষ অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেনসিডিলসহ শাহিনকে আটক করে। পরে তার নামে থানায় মামলা দিয়ে আজ বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য গুদামের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে মাদক ব্যবসাী শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

