রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি :

খুনের তিন দিনের মাথায় খুনি আটক

বিশেষ সংবাদ

খুনের তিন দিনের মাথায় অভিযুক্ত খুনি মো: মোজাম আলী (৫৫) কে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। খুনের তিন দিনের মাথায় আটকের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটককৃত মো: মোজাম আলী নওগাঁ মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মো: আজিম উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত (১১ নভেম্বর ) দুপুর ১টার দিকে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মহাদেবপুর থানার মহাদেবপুর-খোশালপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে চাকুর আঘাতে চকগোবিন্দ গ্রামের মো. সানাউল্লাহর ছেলে আব্দুস সালামের পিঠে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় একই গ্রামের মোজাম আলী। সাথে সাথেই আব্দুস সালামকে রক্তাক্ত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, নিহতের ছেলে সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামী আটক এবং মামলার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়।

এরপর গতকাল বিকেলে বিকালে ঘটনায় জড়িত এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের কথা স্বীকার করে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা ও...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।তিনি বলেন, পরিবেশ...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন...