গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের ৩ সদস্য আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকা এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বুধবার (২৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা এলাকার আলেক মাতুব্বরের ছেলে ডাকাত সর্দার মো: ডালিম মাতুব্বর (৪৮), একই এলাকার মো: মোসলেম মুন্সীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭) এবং বোয়ালমারী থানার দৈবক নন্দনপুর এলাকার মো: আয়নাল ফকিরের ছেলে মো: জামাল ফকির (৫২)।
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের ৩ সদস্যকে আটকের বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, উপজেলার নৈশকোচে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সরদার ডালিম মাতুব্বরকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

