অন্বেষণ ডেস্ক :

ফরিদপুরের আলীয়াবাদে স্ত্রীর হাতে স্বামী খুন

বিশেষ সংবাদ

ফরিদপুরের আলীয়াবাদে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। ফরিদপুরের আলীয়াবাদে স্ত্রীর লোহার রডের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্বামী। গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নাম মো: সিরাজুল ইসলাম (৪৫)। তিনি আলিয়াবারদের গদাধরডাঙ্গী গ্রামের মৃত মো: কাশেম মিয়ার ছেলে। সিরাজুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। সিরাজুলের স্ত্রীর নাম মোছা: আকলিমা আক্তার। পুলিশ তাকে আটক করেছে। কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে মৃতের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে নিহত সিরাজুলের স্ত্রীকে অভিযুক্ত করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন

কোতয়ালী থানার (এসআই) মো: মাসুদ আল ফারুক জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় আজ রবিবার দুপুরে নিহতের বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমাকে আটক করে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হয়েছে। মামলার তদন্ত করে হত্যার মূল রহস্য উদঘাটন করা হবে। তিনি আরও বলেন, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন এ কথার সমর্থনে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতলের কোন চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন...