ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত চক্রের ৬ সদস্য আটক

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকার ভাঙ্গা রেলস্টেশন-বগাইল সার্ভিস সড়কের উত্তর পাশের ব্রিজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জসিম শেখ (৩২), কালাচান খয়রাতি (২১), মো: সাকিব মিয়া (২৫), মো: রুবেল হোসেন (৩৫), মো: মামুন শেখ (৩০) ও মো: তরিকুল ইসলাম (৩০)।
ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত চক্রের ৬ সদস্যকে আটকের বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-আল-রশিদ জানান, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাইনিজ কুড়াল, ১টি লোহার রামদা, ১টি লোহার ডেগার, ১টি স্টিলের গিয়ার চাকু, ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

