গাবতলী ও সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন

বগুড়ায় প্রিজাইডিং অফিসার, এজেন্টসহ আটক ৬

বিশেষ সংবাদ

বগুড়ায় প্রিজাইডিং অফিসার, এজেন্টসহ ৬ জনকে আটক করা হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ায় ৩ উপজেলার নির্বাচনে জাল ভোট প্রদান, দাযিত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ ৩ ভোটগ্রহন কর্মকর্তাকে অব্যাহতি, প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটকের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (০৮ মে) বগুড়ার গাবতলীর উপজেলা পরিষদ নির্বাচনে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রতি কেন্দ্রে ভোট গণনা শুরু করেছে নির্বাচনে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

বেলা সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। তারা হলো, প্রিজাইডিং অফিসার মো: শাহজাহান আলী ও এজেন্ট মো: এরশাদ আলী।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯শ’ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাহিরে পাঠান।

এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩শ’ ব্যালট বক্সে ফেলা হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬শ’ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯শ’ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়।

একই দিনে জেলার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় ৪ কিশোরকে আটক করা হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার ৪নং রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। প্রিজাইডিং অফিসার মো: মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা ৪ জন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এসেছেন। ব্যালট চাইতে গেলে সন্দেহ হয়। পরে বাবার নাম জানতে চাইলে বলতে না পারার কারণে তাদেরকে আটক করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা শায়লা জানান, জাল ভোট দেয়ার সময় তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ৬ মাসের বিনাশ্রম কারাণ্ড দেয়া হয়।

তারা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়োবুড়ি গ্রামের মো: মফিজার রহমানের ছেলে খোকন (১৯) ও মৃত মো: হামিদ সরকারের ছেলে সজিব (২১)। এছাড়া অন্য ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, ৪ জনকে আটক করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করেছেন।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

৩ উপজেলায় ২২২টি কেন্দ্রে ও ১ হাজার ৩’শ বুথে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন হয়। প্রতিটি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, প্রতিটি ইউনিয়নে নির্বাহি ম্যাজিষ্ট্রেট, কেন্দ্রগুলোতে পুলিশ সদস্য মোতায়েনসহ র‌্যাব, বিজিবি, পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দুই কিশোর-কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি পা-বা উভয় পা,...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

শেরপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে কিশোর-কিশোরী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে এক ছাত্রীর গোপনে অশ্লীল ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে...

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলায় তার মুখমণ্ডল বিকৃত...

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন,...

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার বাস্তব সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে খোলামেলা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে...